নাহিদ জামানঃ
খুলনার রূপসায় ইঁদুর মারার ফাঁদে পড়ে প্রাণ গেল দুই কৃষকের। ঘটনাটি ঘটেছে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামে।
নিহতদের পরিবার ও স্থানীয়রা জানায়, আনন্দনগর গ্রামের সৈয়দ আলী মোল্লার ছেলে জের আলী মোল্লার মাছের ঘেরের শসা খেতে ইদুর মারার জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন গত ২১আগস্ট সোমবার । একই গ্রামের ইকবাল শেখ(৩৫) নামের কৃষক তার মাছের ঘেরে কাজ শেষ করে ঐদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে থাকেন। ইকবাল বাড়িতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন রাত সাড়ে দশটায় দিকে ইকবালের মেঝ ভাই মোদাচ্ছের (৪৮) কে ফোন দিয়ে জানানো হয় ইকবালের বাড়ী না ফেরার কথা।
মোদাচ্ছের শেখ মাছের ঘেরের ঘরে পরিবার নিয়ে বসবাস করে সেই সূত্র ধরে ভাই ইকবাল কে খুজতে বের হয় ঘেরে। ঘেরে খুজতে যাওয়ার পথে জের আলী মোল্লার ঘেরের পাড়ে ইকবাল কে পড়ে থাকতে দেখে মোদাচ্ছের তার ভাই ইকবালকে স্পর্শ করলেই সেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এ সময় মোদাচ্ছের এর স্ত্রী রুমা বেগম পিছনে আসার কারণেই তিনি ঘটনাটি দেখতে পেয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। পরবর্তীতে তার চিৎকারে আশেপাশে লোক এসে তাদেরকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। নিহত কৃষকেদের লাশ ময়না তদন্ত্রের জন্য ২২ আগষ্ট মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুই ভাই নিহতের ঘটনায় ২ টি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের কে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবার ২ টি। নিহত মোদাচ্ছের শেখের রয়েছে স্ত্রী, ১টি ছোট ছেলে ও ১টি ছোট মেয়ে। নিহত ইকবাল শেখের ও রয়েছে স্ত্রী, ১টি ছোট ছেলে, ও ১টি ছোট মেয়ে। এছাড়া রয়েছে বৃদ্ধ মা। এই মৃত্যুতে মা, বোন, ভাই ও এলাকাবাসীর কান্না ও আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে।
এমন অসাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এ ঘটনায় নিহতদের পরিবার এবং এলাকাবাসির দাবী এটা কোন দুর্ঘটনা নয়। ইচ্ছা করেই তাদের কে মেরে ফেলা হয়েছে। ঘেরে ইঁদুর মারার জন্য বিদুৎ দিতে হলে অব্যশই আশে পাশের লোকজন কে জানাতে হবে। এটা না জানিয়ে খোলা তারের সাথে বিদ্যুৎ লাগিয়েছে। তাছাড়া মেঝ ভাই মারা গেছে সন্ধায় আর বড় ভাই মারা গেছে রাত সাড়ে ১০ টায়। মেঝ ভাই মারা যাওয়ার ব্যাপারটি ঘেরের মালিক জানা সত্যেও বিদুৎ বিচ্ছিন্ন করেনি। যদি বিদ্যুৎ বিচ্ছিন্ন করতো তাহলে বড় ভাই মারা যেতো না। এটা একটা পরিকল্পিত হত্যা কান্ড আমরা এর সুষ্ট বিচার চাই।
থানার ওসি মো: শাহিন জানান, ইদুর মারার জন্য ঘেরের পাড়ে দেওয়া বিদ্যুৎ স্পৃষ্ট
হয়ে দুই কৃষক মারা গেছে শুনে ঘটনাস্থলে যাই। তাদের কে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে রূপসা থানায় বাদী হয়ে নিহতদের সেজ ভাই জাবেদ শেখ জের আলী মোল্লার কে আসামী করে হত্যা মামলা দায়ের করবেন বলে জানায়। থানা থেকে জানা যায় নিহতদের সেজ ভাই বাদী হয়ে এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করার জন্য আমাদের কে বলেছে। মামলার প্রস্তুতি চলছে।

0 মন্তব্যসমূহ