Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপসায় আইনগত সহায়তা প্রদান কমিটির আইন সহায়তা প্রদান বিষয়ক অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত




নাহিদ জামান রূপসা প্রতিনিধি 

জেলা লিগ্যাল এইড কমিটি এবং রূপান্তরের  যৌথ আয়োজনে এবং ইউএসএআইডি'র প্রোমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) এ্যাকটিভের অর্থায়নে আজ ৫ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০ টায়  রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার এর কার্যালয়ে  জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্যদের সাথে আইনগত সহায়তা প্রদান বিষয়ক অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। 
 
উক্ত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা সিনিয়র সহকারী জজ, জেলা লিগ্যাল এইড অফিসার প্রবীর কুমার দাস। রূপসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশার সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের, মহিলা ভাইচ চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। রূপান্তরের পিপিজে প্রকল্পের সমন্বয়কারী অনুপ কুমার রায়।
 উপজেলা লিগ্যাল এইডের ফিল্ড অফিসার পাপিয়া আক্তারের পরিচালনায় আর বক্তৃতা করেন আবাসিক মেডিকেল অফিসার সঙ্গীতা চৌধূরী, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শিউলী মজুমদার, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা মোল্যা আবু বকর, তথ্য কর্মকর্তা দিলশানারা, টিএসবি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিনয় কৃষ্ণ হালদার, সেকেন্দার আলী মোল্যা, ইউপি সদস্য রিনা পারভিন, তানজিলা বেগম, সরদার আব্দুর জব্বার, কাজদিয়া বাজার বণিক সমিতির সভাপতি জুলফিকার আলী, প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ