Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বঙ্গবন্ধুর সমাধিতে কোস্ট গার্ড মহাপরিচালকের শ্রদ্ধা





রাকিব চৌধুরী, গোপালগঞ্জ প্রতিনিধি 

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনবিপি, বিসিজিএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।

 বুধবার সকাল ১০:৩০ মিনিটে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
পরে মহাপরিচালক বঙ্গবন্ধু ভবনে থাকা রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এসময় বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদনের সময় কোস্ট গার্ড সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ, জোনাল কমান্ডার পশ্চিম জোন ও অন্যান্য কর্মকর্তাগণসহ সকল স্তরের কোস্ট গার্ড সদস্য উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ