প্রতিবেদক অয়ন সরকার
ডুমুরিয়া,খুলনা
খুলনা জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সহ-সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলামকে গতকাল রাতে কাঁঠালতলা মটর শ্রমিক ইউনিয়ন-১১১৪ এর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন চাকুন্দিয়া ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী আব্দুল মালেক গাজী, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান ফকির, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ গাজী, সহ সভাপতি মিজানুর রহমান, এনায়েত হোসেন গাজী, সহ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, আবু জোয়ার রহমান, কোষাধ্যক্ষ ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাবুর রহমান, প্রচার সম্পাদক আনন্দ অধিকারী, যুবলীগ নেতা ও ৯নং কুলবাড়িয়া ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী শেখ আব্দুর রহমান বাবু, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আহম্মেদ রনি, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।

0 মন্তব্যসমূহ