জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধিঃ
মহামারী করোনা ভাইরাসের প্রকোপে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যখন স্থবির, সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। প্রত্যেকটি মুহূর্ত কাটে উদ্বিগ্ন আর উৎকন্ঠায়। তখন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলাধীন পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষায় বিপ্লব ঘটানোর অঙ্গিকার নিয়ে একটি 'ডায়ানামিক জোন' গঠনের প্রত্যয়ে মিরুখালী স্কুল এ্যান্ড কলেজে ৯ দিন ব্যাপি মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরী করে ক্লাস গ্রহণের জন্য 'ইন হাউস' প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এই যুগান্তকারী পদক্ষেপ ইতিমধ্যেই বাংলাদেশে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছে।
এই প্রশিক্ষণ কর্মসূচিকে স্মরণীয় করে রাখতে "শিক্ষায় বিপ্লব" নামে একটি স্মরণিকা প্রকাশ করার উদ্যোগ গ্রহন করা হয়েছে ।
উল্লেখিত ব্যাতিক্রমধর্মী এই কোর্সের কো- অর্ডিনেটর ও মিরুখালী স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন খান ৪ ডিসেম্বর (সোমবার) সকাল ১০.ঘটিকায় মিরুখালী স্কুল এ্যান্ড কলেজ মিলনায়তনে এ স্মরণিকার মোড়ক উম্মোচন করেন। এ সময় স্মরণিকা সম্পাদনা পরিষদের সদস্য, শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ