হাসিবুল ইসলাম, জেলা প্রতিনিধি মাগুরা:
আজ ০৫ জানুয়ারি ২০২১ মঙ্গলবার মাগুরার মহম্মদপুরের বাবুখালি বাহিরচর এলাকা থেকে বিপুল পরিমান ফেনসিডিল সহ একটি প্রাইভেটকার জব্দ করেছে মহম্মদপুর থানা পুলিশ।
সকালে গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ তারক বিশ্বাস, এস আই কাজী রিপন সহ পুলিশের একটি টিম নিয়ে অভিযান পরিচালনা করা।
পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেট কার ফেলে পালিয়ে যায় পরে গাড়িটি তল্লাশি করে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার করে মহম্মদপুর থানার পুলিশ।পরে গাড়ি ও ফেনসিডিল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) তারক বিশ্বাস।


0 মন্তব্যসমূহ