গোলাম মোস্তফা খুলনা জেলা প্রতিনিধি
১০ ডিসেম্বর ফুলাতলা উপজলার ফুলতলা ইউনিয়ন পরিষদ অডিটরিয়াম ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এ সম্ভাব্য নারী প্রার্থীদের অংশগ্রহন বিষয়ে অবহিতকরন সভার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তৃতা ৪নং ফুলতলা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শেখ আবুল বাশার ।
সহায়কের দায়িত্ব পালন করেন রূপান্তরের অপরাজিতা প্রকল্পের জেন্ডার অফিসার মোশের্দা খাতুন দিলারা ও উপজেলা সমন্বয়কারী নিতিশ মন্ডল।
অবহিতকরন সভায় ১৫ জন সম্ভাব্য ইউপি সদস্য প্রাথী অংশগ্রহন করেন। রেক্সোনা আজম, সোনালী আক্তার,কবিতা পারভীন, হালিমা বেগম,সাফিয়া,মনোয়ারা বেগম,মোমেনা বেগম,রিক্তা বিশ্বাস,নূরনাহার বেগম,চম্পা বেগম,জাহানারা তনু,বিথী বেগম,নাসরিন বেগম,নাহিদা বেগম, নাছিমা বেগম। ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এ সম্ভাব্য নারী প্রার্থীদের করনীয়,নির্বাচনের আচরন বিধি, স্থানীয় সরকারের গঠন প্রনালী,নির্বাচনে ক্যাম্পেইন ও জয়লাভের কৌশল সম্পর্কে আলোচনা হয়।

0 মন্তব্যসমূহ