Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

নারী



আজ নিজেকে অনেক প্রশ্ন করতে ইচ্ছে হল নারীর মর্যাদা কি?এটিকি শুধু খাতা-কলমে লেখা দুটি শব্দ, নাকি আসলে আমাদের সমাজে এর কোন প্রয়োগ রয়েছে। ছোটবেলা থেকে নারীর মর্যাদা,নারীদের গুরুত্ব কথাগুলো শুনে এসেছি কিন্তু কখনো তার পুরোপুরি প্রয়োগ দেখিনি।এখনো নারীদের কে মর্যাদা দেওয়া হয় না। আমাদের সমাজে এখনো নারীদের উপর নির্মমভাবে অত্যাচার করা হয়। গ্রাম অঞ্চলে এখনো বাল্যবিবাহ দেওয়া হয়। বাংলাদেশ সরকার মেয়েদের জন্য উচ্চ মাধ্যমিক পর্যন্ত উপবৃত্তির ব্যবস্থা করেছেন। তারপরেও দেখা যায় যে মেয়েদের পড়াশোনা করতে দেওয়া হয় না। এছাড়াও রয়েছে যৌতুকের জন্য নারীদের উপর অত্যাচার। অনেক নারী মারাও যাচ্ছেন। বর্তমানে আরো উল্লেখিত বিষয় হলো ধর্ষণ।প্রায় প্রতিদিনই আমরা ধর্ষণের খবর শুনতে পাই। তাহলে নারীর মর্যাদা কৈ? আসলেই কি নারীদের মর্যাদা দেওয়া হয়? আমাদের সবার উচিত নারীদের মর্যাদা দেওয়া। ছেলে ও মেয়ের সমান অধিকার দেওয়া । গ্রাম অঞ্চলের বাল্য বিবাহ বন্ধ করা। আমাদের কাজী নজরুল ইসলামের একটি কথা সব সময় মনে রাখা উচিত
"বিশ্বে যা-কিছু মহান্‌ সৃষ্টি চির-কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ