Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

শুটিংয়ে ব্রোঞ্জ পদক অর্জন করলেন এমপি শিবলী সাদিক



ঋতু দে, স্টাফ রিপোর্টারঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আয়োজিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের শুটিং ইভেন্টে ৭৪ স্কোর করে ব্রোঞ্জ পদক জিতেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও দিনাজপুর রাইফেল ক্লাবের শুটার মো. শিবলী সাদিক। এতে বিরামপুরের জনপ্রতিনিধিসহ সর্বস্তরের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। রোববার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুষ্ঠিত প্রতিযোগিতায় এ পদক জিতে নেন তিনি। সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের ক্রীড়াঙ্গন ঘিরে যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টার সবচেয়ে বড় মঞ্চ বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। এই গেমস অর্থবহ হলেই জাতির পিতার প্রতি সত্যিকার অর্থে সম্মান প্রদর্শন সম্ভব হবে। বঙ্গবন্ধু বিশ্বাস করতেন, তরুণরা পারবে এ দেশের ক্রীড়াঙ্গনের চেহারা পাল্টে দিতে, পারবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে পরিচিত করতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ