শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. নিজস্ব প্রতিনিধিঃ
খুলনা জেলায় রূপসা উপজেলার সুনামধন্য প্রতিষ্ঠান সামন্তসেনা দারুচ্ছুন্নাত সিদ্দিকীয়া আলিয়া মাদ্রাসায়, স্বাধীন বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রতাবর্তন দিবস পালন উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়, বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রতাবর্তন দিবস উপলক্ষে, সামন্তসেনা দারুচ্ছুন্নাত সিদ্দিকীয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং সুপার আলহাজ্ব মাওলানা শফিউদ্দিন নেছারীর পরিচালনায় বঙ্গবন্ধুর জীবন এবং কর্মের উপর বিশেষ আলোচনা করেন, উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ।
উক্ত আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল হান্নান, এবং পর ইসলামী সংগীত পরিবেশন করেন প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী, শেখ শহীদুল্লাহ্ আল আজাদ।
এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সামন্তসেনা দারুচ্ছুন্নাত সিদ্দিকীয়া আলিয়া মাদ্রাসার সহ সুপার এ কে এম শামসুল হক, সহ শিক্ষক আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল হান্নান, ডাঃ মাওলানা মোঃ রফিকুল ইসলাম, মাওলানা হাফেজ ইমান হোসেন, মোসাঃ হাবিবা শারমিন, মোঃ মারুফ মোড়ল, মোঃ তাবারক হোসেন, মোঃ সালাউদ্দিন, এস এম শাহ আলম, ব্রজেন্রনাথ দাস, মোসাঃ মাহফুজা খাতুন, মোঃ নূরুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, মোঃ হোসাইন কবির সজল, মোঃ মুহিব্বুল্লাহ আল মামুন, মোঃ খলিলুর রহমান, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামন্তসেনা আলিয়া মাদ্রাসার পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি মোঃ ইলিয়াস শেখ।

0 মন্তব্যসমূহ