নাহিদ জামান রূপসা প্রতিনিধি
১০ই জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু সেখ মুজিবুর রহমান পাকিস্থানী কারাগার থেকে মুক্ত হয়ে সদ্য স্বাধীন বাংলাদেশে পদার্পন করে বাংলাদেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন, নেতার আগমনে বাংলাদেশের মানুষের নেতার শুন্যতা পুরন হয়েছিল। তাই এই ১০ ই জানুয়ারী বাংঙ্গালী জাতির জন্য একটি আনন্দের দিন, এই দিনটি কে স্বরনীয় করে রাখার জন্য প্রতি বছর জানুয়ারী মাসের ১০ তারিখ স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়। এরই ধারাবাহিকতায় আজ ১০ই জানুয়ারী রবিবার সকাল ১০ টায় স্বদেশ প্রবর্তন দিবস পালন উপলক্ষে রূপসা মহিলা কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রূপসা মহিলা কলেজের অধ্যক্ষ জনাব আতাহার আলী ফকিরের সভাপতিত্বে প্রভাষক মো: আসাদুজ্জামানের পরিচালনায় বক্তৃতা করেন প্রভাষক মো:ওয়াহিদুজ্জামান, দীপক কুমার দে, শিপ্রা রানী নন্দী, তপন মন্ডল, সুলতানা রাজিয়া, অমিত ঘোষ, আ: মান্নান, আসাদুজ্জামান মিনা, আয়শা আরজু, শারমিন সুলতানা, শাহারাজ শাহীন, চন্দ্র কান্ত মন্ডল, মো: মনিরুজ্জামান, জসিম উদ্দীন, ফ ম অহিদুল ইসলাম, মো: মোক্তার হোসেন প্রমুখ।

0 মন্তব্যসমূহ