Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দেহ বাঘের পেটে তাড়া খেয়ে মাথা রেখে পালিয়েছে বাঘ-মিলবে না ক্ষতিপূরণ



কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ


এলাকাবাসীর তাড়া খেয়ে মাথা রেখে পালিয়ে গেল বাঘ। ক্ষতবিক্ষত মাথা এবং কিছু কাপড়চোপড় উদ্ধার করা হয়েছে। তবে দেহের সন্ধান মেলেনি। ধারণা করা হচ্ছে বাঘের পেটে গেছে পুরো দেহটা। ঘটনাটি ঘটেছে রবিবার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের তুলাতলা খাল এলাকায়।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন পশ্চিম রাজাপুর গ্রামের ফারুক হাওলাদার পাঁচ দিন আগে বন বিভাগের ধানসাগর স্টেশন অফিস থেকে অনুমতি নিয়ে সুন্দরবনে গিয়েছিলেন মাছ শিকারে। সে বাড়ি ফিরে জানতে পারেন কাঁকড়া ধরতে গিয়ে চার দিন ধরে নিখোঁজ রয়েছেন তারই ছেলে ২২ বছর বয়সী শিপার হাওলাদার। বন বিভাগের অনুমতি ছাড়া ভোলানদী পার হয়ে কাঁকড়া ধরতে একা সুন্দরবনে প্রবেশ করেছে সে।

সেই থেকে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে তুলাতলা খাল এলাকায় একটি বাঘকে মানুষের মাথা নিয়ে বসে থাকতে দেখেন তারা। এ সময় এলাকাবাসী একত্রিত হয়ে বাঘটি তাড়িয়ে ক্ষতবিক্ষত মাথাটি উদ্ধার করে। মাথাটি শিপার হাওলাদারের নিশ্চিত হয়ে গহিন বনে তল্লাশি করে তার পরনের কাপড় চোপড়ও উদ্ধার করেন তারা। তার আশেপাশে বাঘের অসংখ্য পায়ের ছাপ দেখতে পান উদ্ধারকারীগণ। এলাকাবাসীর ধারণা, বাঘ আগেই শিপারের সম্পূর্ণ দেহ খেয়ে ফেলেছে।

বনবিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, শিপারের বাড়ি সুন্দরবন সংলগ্ন হওয়ায় তিনি বন বিভাগের অনুমতি না নিয়েই একা বনে প্রবেশ করেছেন। সকালে এলাকাবাসী খোঁজাখুঁজি করে তার মাথা উদ্ধার করে নিয়ে আসার পর আমরা ঘটনাটি জানতে পারলাম। তিনি আরও বলেন, ভোলা নদী মরে যাওয়ার কারণে এ পথে রাতে এলাকাবাসী অনেকেই বন বিভাগের অনুমতি না নিয়ে সুন্দরবনে প্রবেশ করেন। সুন্দরবনে বৈধ অনুমতি (পাশ) নিয়ে মাছ শিকার করতে গিয়ে বন্য প্রাণীর দ্বারা আক্রান্ত হলে জানমালের ক্ষতিপূরণ পাওয়ার আইন রয়েছে। তবে শিপার হাওলাদার কোন প্রকার বৈধ অনুমতি ছাড়াই সুন্দরবনে কাঁকড়া শিকার করতে গিয়েছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ