শম্পা ধর বরিশাল প্রতিনিধিঃ
করোনা মোকাবেলায় প্রদত্ত লকডাউনের আজ ২য় দিন।সীমিতপরিসরে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো খোলা রাখায় দুর্ভোগ পোহাতে হয়েছে অফিসগামীদের।তাই কাল থেকে অর্থাৎ, বুধবার ৭ এপ্রিল থেকে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশালসহ দেশের সব সিটি কর্পোরেশনে চলবে গনপরিবহন সেবা।আজ মঙ্গলবার ৬ এপ্রিল নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে একথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি জানান সরকারি-বেসরকারি কর্মজীবীদের চলাচলে ভোগান্তি দূর করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল থেকে সব সিটি কর্পোরেশনে স্বাস্থ্যবিধি মেনে গনপরিবহন চলবে। এক্ষেত্রে অবশ্যই অর্ধেক যাত্রী বহন এবং পরিবহণের সংশ্লিষ্ট সবাইকে ও যাত্রীদের মাস্ক -হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে,কোনো ভাবেই নির্ধারিত ভাড়ার অধিক ভাড়া আদায় করা যাবে না,পরিবহণ শেষে যানবাহন জীবাণুনাশক দিয়ে ধুয়ে ফেলতে হবে। তবে পরবর্তী নির্দেশ না দেয়া অবদি দূর পাল্লার যান চলাচল বন্ধ থাকবে।
এছাড়াও করোনা মোকাবেলায় সরকারের নির্দেশ পালনে পরিবহণ মালিক-শ্রমিক ও যাত্রীদের প্রতি সহযোগিতা কামনা করেন।

0 মন্তব্যসমূহ