আব্দুল্লাহ্ আল মামুন, দেবহাটা প্রতিনিধি :
দেবহাটা উপজেলার পারুলিয়াস্থ ফেয়ার মিশন একটি জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন। ২০০১ ইং সাল থেকে দেবহাটার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ভুমিকা রেখে আসছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব দেবহাটার কৃতি সন্তান শফিকুল আহম্মদকে তার নিজ বাস ভবনে ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দীনের নেতৃত্বে ফেয়ার মিশনের সদস্যরা ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। সচিব শফিকুল আহম্মদ তার শুভেচ্ছা বক্তব্যে ফেয়ার মিশনের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ভূমিকা রাখার জন্য ফেয়ার মিশনকে ধন্যবাদ জানান এবং প্রতিটি সামাজিক কর্মকান্ডে তার সহযোগীতা থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। এসময় ফেয়ার মিশন ক্যাটারিং সাভিসের সভাপতি মামুন হোসেন, সেক্রেটারী আরিফ বিল্লাহ রানা, সহ সভাপতি রফিকুল ইসলাম পাখি, জয়েণ্ট সেক্রেটারী উত্তম কুমার, প্রচার সম্পাদক আসিফ ইকবাল, ফেয়ার মিশনের পারুলিয়া ইউনিয়ন সভাপতি আল আমিন, সেক্রেটারী সোহাগ হোসেন, সখিপুর ইউনিয়ন সভাপতি ইমরান হোসেন সুমন, সেক্রেটারী আসাদুল ইসলাম, কুলিয়া সভাপতি শাহিন হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি রশীদুল ইসলাম রশীদ, সাংবাদিক আবুল হাসানসহ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগেও ফেয়ার মিশনের পক্ষ থেকে এলাকার কৃতি সন্তান সচিব শফিকুল আহম্মদে দুইবার আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়।

0 মন্তব্যসমূহ