রাকিব চৌধুরী, টুংগীপাড়া (গোপালগঞ্জ )প্রতিনিধি
নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। রোববার দিবসটি পালন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি পালন উপলক্ষে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের,উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল ,পর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, আওয়ামী লীগ ও তার সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ