আব্দুল্লাহ আল মামুন দেবহাটা প্রতিনিধি :
দেবহাটায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের উদ্যোগে রবিবার (১০ জানুয়ারী, ২০২১) সকাল সাড়ে ১০ টায় একটি র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা সদরে অনুষ্ঠিত র্যালীতে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির নেতৃত্বে র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা এসি ল্যান্ড অফিস প্রাঙ্গনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। দেবহাটা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিজয় ঘোষের সঞ্চালনায় এসময় দেবহাটা উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক যথাক্রমে আজহারুল ইসলাম, আরশাদ আলী, মনিরুল ইসলাম মনি, কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল কুদ্দুস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক লোকমান কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

0 মন্তব্যসমূহ