তাসমি আক্তার লিমা💕
এখন আর আমার কিছুতে ভয় হয় না
কারণ,
তোমায় হারানোর ভয়ে আমি পৃথিবীর অন্য কিছুতে ভয় করতে গিয়েছি ভুলে।
এখন কোনো নেশা আমায় আমায় পাই না ছুতে
কারণ,
তোমার নেশায় আসক্ত হয়ে, আফিং আর নিকোটিনের কথা গিয়েছি ভুলে।
নিশত্বদ্ধ রাতের মায়া এখন আমায় পাই না খুজে
কারণ
তোমার মায়ায় কবেই আমি গিয়েছি ডুবে।
ভালবাসা ও আজকাল আমায় পারে না ভালবাসাতে
কারণ
তোমায় ভালবেসে, তুমি ছাড়া পৃ্থিবীতে ভালবাসার কিছু থাকতে পারে কিনা সেটা ও ফেলেছি গুলিয়ে।
কারণ
তুমি মানে অন্যরকম।
তুমি মানে তীব্র অনুভুতি।
তুমি মানে সকাল, দুপুর, রাত্রি।

0 মন্তব্যসমূহ