সনত চক্রবত্তী ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৫ টায় সৈয়দপুর দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র রাসেল (১৪) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় । সে আলফাডাঙ্গার থানার কঠুরাকান্দী গ্রামের মুনজুর শেখের ছেলে। জানা গেছে মাদ্রাসার সামনে খোলা করার সময় তাদের ফেদার(বল) মাদ্রাসার টিন সেটের চালে বেঁধে পরে। রাসেল ফেদার আনার জন্য আমগাছে উঠে টিনের চাল থেকে ফেদার আনতে যায় । টিন সেটের উপর দিয়ে কারেন্টের লাইন টানিয়ে অন্য রুমে নেয়া ছিল। সম্ভাব্য তার লিকেজ থাকায় টিন সেট চালে উঠলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পরে যায়। তখন মাদ্রাসার হুজুর ও ছাত্ররা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে উপপরিদর্শক শাহাদাত হোসেন বলেন, মৃতের লাশ থানায় আনা হয়েছে। এবং অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। লাশ পেন্ডিং অবস্থায় রয়েছে।

0 মন্তব্যসমূহ