Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি নেতা মিনা মুরাদের বড় ভাইয়ের ইন্তেকাল



ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ আটরা  গিলাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বিএনপি নেতা  মিনা মুরাদ হোসেন এর বড় ভাই মিনা হুমায়ুন কবির (৬৫)  দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে, চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মহাখালি ক্যান্সার গবেষনা ইনষ্টিটিউটে বুধবার বিকাল ৪ টায় ইন্তেকাল করেছেন(ইন্নানিল্লাহি .. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনোগ্রাহী রেখেগেছেন। আজ বৃহস্পতিবার  বাদ জোহর গিলাতলা মিনাপাড়া  ঈদগাহে জানাযা নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে । এদিকে বিএনপি নেতা মিনা মুরাদ হোসেন এর বড় ভাই এর মৃত্যুর খবর শোনে বুধবার সন্ধায় তার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান  খুলনা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি শেখ ইকবাল হোসেন , খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এস এ রহমান বাবুল, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী মিজানুর রহমান,  বিএনপি নেতা মোঃ ফরহাদ হোসেন ,সেচ্ছাসেবক দল নেতা মোঃ বিল্লাল হোসেন, খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ, খানজাহান আলী থানা সংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ