Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শিরোমণি হুগলী বিস্কুট কোঃ শ্রমিক ইউনিয়নের সভা

 

আটরা গিলাতলা  প্রতিনিধি: নগরীর শিরোমণি বিসিক শিল্প  এলাকার হুগলী বিস্কুট কোঃ শ্রমিক কর্মচারীদের  ১৮ সপ্তাহের বেতন ২ টি বোনাস সহ বকেয়া পাওনা পরিশোধের দাবিতে এক জরুরী সভা শনিবার সন্ধায় হুগলী বিস্কুট কোঃ শ্রমিক কর্মচারী ইউনিয়ন(রেজি নং—২৩৮৬) এর উদ্যোগে শিরোমণি কলেজ রোডস্থ ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক ফরহাদ মোড়ল পরিচালনায় বক্তৃতা করেন, ইয়াসিন, মোঃ হাফিজ, জয়,  মোঃ জিন্নাহ, বাদল , ইমরান, ফজল, জোহরা, তরু, রমজান, খলিল প্রমুখ  সভায় নেতৃবৃন্দরা বলেন গত ১৯ এপ্রিল খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের দপ্তরে ত্রি পক্ষিয় বৈঠকের সিদ্ধান্তের অনেক কিছুই মালিকপক্ষ পুরন করেনি অতিদ্রত মালিকপক্ষ যাতে শ্রমিকদের নায্য পাওনা পেতে পারে এ ব্যাপারে খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমানের আশু হস্তক্ষেপ কামনা করেছেন শ্রমিকরা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ