Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

অসহায়ত্বের সাহায্যে এগিয়ে আসার মানবিক আবেদন




প্রতিনিধিঃ মোকাব্বেল শেখ।
বরিশাল বিশ্ববিদ্যালয়।
প্রকাশিতঃ১৮ই ডিসেম্বর ২০২০

বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং যশোর জেলার ঝিকরগাছা উপজেলার, পানিসারা ইউনিয়নের  কৃতি সন্তান  আমির হামজার পরিবারের উপর গত ২৭শে আগস্ট (দিনে) ২০/২৫ জন স্থানীয় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে অতর্কিত  হামলা চালায়।জানা যায়,তার মা' আফরোজা বেগম (৫০) এবং তার সদ্য মাস্টার্স পাস করা বোন ও ভাই হাসিবুর(২৬) কে কুপিয়ে  মারাত্মক জখম করে এবং দুজনের মাথা ফাটিয়ে দেয় দুর্বৃত্তরা।এছাড়াও তার বোনের হাত ভেঙ্গে দেয়।
তাদের মত নিম্নবিত্তের পক্ষে এই চিকিৎসা ব্যয়ভার বহন করা সম্পূর্ণ  অসম্ভব হয়ে পড়ে।যার কারনে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের উঠানো চাঁদা দিয়েই এতদিন কোনভাবে চলে আসছিল।কিন্তু হঠাৎ তার বোনের হাতে মারাত্মক সমস্যা দেখা দিলে জটিল অপারেশন করার প্রয়োজনে ঢাকাতে যাওয়া এবং থাকা খাওয়া চিকিৎসা বাবদ তাদের কাছে এই মুহুর্তে কোন টাকা নেই,বা ঢাকাতে পরিচিত কেউ নেই।ডাক্তার বলছে, এই মুহুর্তে তার বোনের অপারেশন না করালে হাতটি বিকলাঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।এই অসহায় পরিবারের দিকে এগিয়ে আসার জন্য মেধাবী শিক্ষার্থী  হামির হামজা সকলের কাছে বিনীত অনুরোধ জানিয়েছে।
উল্লেখ্য যে,এ বিষয়ে ঝিকরগাছা  উপজেলার  ইউএনও এবং ওসি মহোদয়কে লিখিত অভিযোগ দিলেও সন্ত্রাসীদের স্থানীয় প্রভাব থাকার কারনে তারা সেভাবে আমলে নেইনি। কোর্টে মামলা করলেও তারা আর্থিক অভাবের কারনে উকিল রাখতে পারিনি।যার কারনে সন্ত্রাসীরা সহজে ছাড়া পেয়ে যায়।সেই থেকে আমির হামজার পরিবারের উপর নানান হুমকি দিয়ে আসছে তারা।
যোগাযোগঃ01704763569
-হামির হামজা।
যশোর, ঝিকরগাছা,পানিসারা।
ও শিক্ষার্থী সমাজবিজ্ঞান বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ