প্রকৃতির কত রং কত বিলাসীতা।
কত গুলো রং দিয়ে ছবি খানি আঁকা।
চারিদিকে দেখা যায় সবুজের মেলা।
দিকে দিকে দেখা যায় পাখিদের খেলা।
কোথাও বা দেখা যায় সোনালী রোদে ,
শিশুরা করছে খেলা বসে নীরাবদে।
কোথাও দেখা যায় হাঁট কাঁদা পানি
অনেকেই সেখানে হচ্ছে হয়রানি।
কোথাও মিলছে দেখা লোকে লোকারণ্য
হন্নায় হয়ে খুঁজছে তারা বাঁচার জন্য অন্ন।
কোথাও দেখো বইছে বাতাস শান্ত পরিবেশে, অনেক কিছুই সেই পরিবেশে থাকছে দেখো মিশে।
কোথাও জনশূন্যতায় ধূসর হাহাকার
দেখাও মিলবে না সেই ছোট্ট পাখিটার।
কোথাও বা ঘর বাড়ি আর দালান কোঠার মাঝে
হাওয়ায় হাওয়ায় ডানা মেলে প্রজাতিরা সাজে।
প্রকৃতির হাজার রঙে মুগ্ধ ফুল কলি।
প্রকৃতি তোমার খেলায় আমরা সবাই ওলি।

0 মন্তব্যসমূহ