রূপসাঞ্চল ডেস্কঃ
খুলনা জেলার রূপসা উপজেলার কৃতি সন্তান জনপ্রিয় অনলাইন দৈনিক রূপসান্ধল পরিবারের এর নিজস্ব প্রতিনিধি মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ এর পিতা মোঃ খয়বার শেখ.(৬৫) কে রূপসার নৈহাটি কেন্দ্রীয় মসজিদের পাশের দাড়িয়ে থাকা অবস্থায় গত শনিবার বেলা ১১টার সময় একটি পাগল কুকুর দৌরে এসে তাঁকে ডান পায়ের হাটুর নিচের অংশের বেশকিছু অংশে কামড়ে গোস্ত উঠিয়ে নিয়ে যায়, এ সময় তিনি জখম হয়ে নিচে পড়ে গেলে নৈহাটি মোড়ের যুবসমাজের বেশ কজন যুবক সাংবাদিক শেখ শহীদুল্লাহ্ আল আজাদ এর পিতা মোঃ খয়বার শেখ কে উক্ত মোড়ের ডাঃ মাওলানা মোঃ রফিকুল ইসলাম এর চেম্বারে নিয়ে যায় এবং ডাঃ মাওলানা রফিকুল ইসলাম এর পুত্র মোঃ মাহাদী হাসান রিয়াদ সাময়িক ড্রেসিং করে দেওয়ার পর তাঁহাকে রূপসা উপজেলা হাসপাতালে নেওয়া হলে তাঁহার একটি সাময়িক টিকা দেন এবং খুলনা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
এ দিকে রূপসা উপজেলা হাসপাতাল থেকে সাংবাদিক শেখ শহীদুল্লাহ্ আল আজাদ এর পিতা মোঃ খয়বার শেখ কে ঐ জখম অবস্থায় বাড়ীতে নিয়ে আসা হয় এবং খুলনা সদর হাসপাতালে নিয়ে যাওয়ায় জন্য প্রস্তুতি গ্রহণ করা হলে ও তাঁহার উক্ত ক্ষত স্থান থেকে বিকল্পধারায় রক্ত প্রবাহিত হতে থাকে যার ফলে শনিবার সন্ধার পূর্বে রূপসার প্রয়াত ডাঃ রমজান এর পুত্র ডাঃ মোঃ রাজিবুল ইসলাম বাবলু কাছে নেওয়া হলে তিনি উক্ত ক্ষত স্থান দেখে হতাশ হয়ে বলেন আমি আমার দীর্ঘ ২৭ বছর দীর্ঘ ডাক্তারী জীবনে এত বড় ক্ষত কুকুরের কামড়ে দেখিনি এবং তিনি সাংবাদিক শেখ শহীদুল্লাহ্ আল আজাদ এর পিতাঃ মোঃ খয়বার শেখ এর ডান পায়ের কুকুরের কামড়ে ক্ষত হওয়া স্থানে ১০০ সেলাই করে তাঁহার শরীরের রক্ত প্রবাহিত বন্ধ করতে সক্ষম হোন।
এ দিকে গতকাল রবিবার সকালে সাংবাদিক শেখ শহীদুল্লাহ্ আল আজাদ এর পিতাঃ মোঃ খয়বার শেখ কে খুলনা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানের ডাক্তার সহ রুগীরা ও হতাশ হয়ে বলেন আমরা অনেকবার কুকুরের কামড়ের শিকার হয়েছি কিন্তু এমন ভাবে জখম হতে দেখিনি বা শুনিনি এবং খুলনা সদর হাসপাতালের তিনিজন ডাঃ দেখে তাঁহাকে ভেকসিন টিকা দিয়ে এবং সাংবাদিক শেখ শহীদুল্লাহ্ আল আজাদ এর প্রতি সকলে আহবান করে বলেন উনাকে বাড়ীতে নিয়ে যাওয়া সহ নিয়মিত সঠিক সময় সকল ভেকসিন টিকা দেওয়ার জন্য অনুরোধ করেন।
আমরা দৈনিক রূপসান্ধল পরিবারের সকল সম্পাদক মোঃ মুন্সি মোহাম্মদ রায়হান সহ সম্পাদক মন্ডলীর সদস্য সহ সকল প্রতিনিধি পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহর রহমত ও বরকত সহ পরিপূর্ণ সুস্থতা কামনা করছি।

0 মন্তব্যসমূহ