মোঃ সোহরাব কাজী (সোহাগ)
তোমাকে ফিরতেই হবে,
ফিরতে হবে, কারণ আমার অব্যক্ত অনুভূতি গুলোর কথা ভেবে
আমার সমস্ত পৃথিবীটাকে নতুন করে সাজাতে তোমাকে ফিরতেই হবে।
ফিরতে হবে, কারণ আমার বিন্দু বিন্দু ভালবাসা গুলো এখন অথৈ সমুদ্রের জলে ভাসছে এ কথা ভেবে।
যেখানে তোমার তরী ছাড়া ভেসে যাচ্ছি আমি।
তোমাকে ফিরতেই হবে,
ফিরতে হবে, কারণ আমার চোখের অশ্রুগুলো প্রতি রাতে বুক ভিজিয়ে তোমাকে ডাকে বলে।
তোমাকে ভুলে যেতে নয়, তোমাকে হৃদপিণ্ডে বেঁধে রাখার জন্যই ফিরতে হবে।
ফিরতে হবে, কারণ তোমার জন্য রক্তের বাঁধন ছিন্ন করেছি আমি
তোমার পথপানে চেয়ে থাকার কথা ভেবে তোমাকে ফিরতেই হবে।
তোমাকে ফিরতেই হবে,
ফিরতে হবে, কারণ আমি জানি তুমি অর্থের মোহে অন্ধ নও।
আমার ভাঙা কুঁড়ে ঘরটা আলোকিত করতে তোমাকে ফিরতেই হবে।
ফিরতে হবে, কারণ তুমি আমাকে কথা দিয়েছিলে এ হাত কখনো ছাড়বে না।
আমার পবিত্রতার প্রতীক হয়ে সব বেড়াজাল ছিন্ন করে তোমাকে ফিরতেই হবে।
তোমাকে ফিরতেই হবে,
ফিরতে হবে, কারণ আমার সমস্ত অস্তিত্ব যে তোমাকে ঘিরে বেঁচে আছে।
আমার কথা না বা ভাবলে, আমার জননীর চোখের পানির কথা ভেবে তোমাকে ফিরতেই হবে।
ফিরতে হবে, কারণ আমি তোমাকে খুঁজছি যেখানে তোমার আনাগোনা বিচরণ করে।
আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষার জন্য তোমাকে ফিরতেই হবে।
তোমাকে ফিরতেই হবে,
ফিরতে হবে, কারণ আমার জীবন বাজি রেখে, র্নিলজ্জর মতো তোমাকে অনুসরণ করেছি আমি।
শেষ প্রার্থনা আমার, নাই বা পেলাম ইহলোকে তোমায় তবুও পরকালে হলেও তোমাকে ফিরতেই হবে, ফিরতেই হবে আমার পানে।
তোমাকে ফিরতেই হবে।।।।

0 মন্তব্যসমূহ