Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মোংলায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ




মোঃমাসুদ পারভেজ, সিনিয়র ষ্টাফ রিপোটারঃ-

বঙ্গবন্ধুর ভাস্কর্য রাতের আঁধারে ভেঙে দেওয়ার প্রতিবাদে ও জঙ্গিবাদ,মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোংলায় বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে যুবলীগ।

রবিবার(৬ডিসেম্বর)সন্ধ্যায় মোংলা উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌধুরী মোড়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।

মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,মোংলা উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন,মোংলা পৌর আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান,মোংলা উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার,সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইকবাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি এস,এম,কবির হোসেন ও সাধারণ সম্পাদক শেখ আল মামুন।

সমাবেশে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য নিয়ে অপপ্রচার চালাচ্ছে। বক্তারা এর তীব্র প্রতিবাদ করেন এবং ভাস্কর্য ভাঙ্গচুর কারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ