Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহানের নেতৃত্বে মোবাইল কোর্ট অপারেশন থিয়েটার সিল গালা ও জরিমানা আদায়



নিজস্ব প্রতিবেদক ঃ ফুলতলা  উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান ১৪ মার্চ বৃহস্পতিবার বিকালে  মোবাইল কোর্ট পরিচালনা করে  করিমুন্নেছা ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারার অপরাধ লঙ্ঘন এর দায়ে মাসুদ মোল্লা নামে ব্যক্তি কে ৫০, হাজার টাকা জরিমানা করেন এবং  একই প্রতিষ্ঠানের চিকিৎসক সৌমিত্র মজুমদার কে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ এর ১৩(১) ধারা আইন লঙ্ঘনের অপরাধের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং সঠিক কাগজপত্র, লাইসেন্স প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় অত্র প্রতিষ্ঠানে অপারেশন থিয়েটার সিল গালা করা হয় একই সাথে অন্য একটি প্রতিষ্ঠান নিউ ফুলতলা প্যাথলজি সেন্টারে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারার একই অপরাধ লঙ্ঘনের দায়ে মোঃ মাসুদুর রহমান  নামে এক ব্যক্তি কে ৫০ হাজার টাকা  জরিমানা করেন। ০২টি প্রতিষ্ঠানে সর্বমোট ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হাসিবুর রহমান এবং স্যানিটারী ইন্সপেক্টর মোঃ দেলোয়ার হোসেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ