Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের বিশেষ বর্ধিত সভা



আব্দুল্লাহ আল মামুন ॥ দেবহাটা রিপোর্টার্স ক্লাবের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৫ ডিসেম্বর, ২৩ ইং সকাল সাড়ে ১০ টায় রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামান। এসময় বক্তব্য রাখেন ক্লাবের কার্য্যনির্বাহী সদস্য আর.কে.বাপ্পা, কার্য্যনির্বাহী সদস্য দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক রুহুল আমিন মোড়ল, কার্য্যনির্বাহী সদস্য কে.এম রেজাউল করিম, কোষাধ্যক্ষ আবির হোসেন লিয়ন, কার্য্যনির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম আলম, সাংবাদিক মজনুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তারেক মনোয়ার, রিপোটার্স ক্লাবের সদস্য শহিদুল ইসলাম, মহিউদ্দীন আহম্মেদ, সিদ্দিকুর রহমান, আশরাফুল আলম বাদল প্রমুখ। এসময় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনাসহ আগামী মহান বিজয় দিবসে শহীদদের স্মরনে পুষ্পমাল্য অর্পণ করা, আলোচনা সভাসহ দিবসটি যথাযথভাবে পালন করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ