Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দেবহাটা রিপোর্টার্স ক্লাবে এনপিপির এমপি প্রার্থী আব্দুল হামিদের মতবিনিময়




জিএম তারেক সাতক্ষীরা প্রতিনিধি

দেবহাটা রিপোর্টার্স ক্লাবে সাংবাদিকদের সাথে এনপিপি দলের সংসদ সদস্য প্রার্থী আব্দুল হামিদ মতবিনিময় করেছেন। মঙ্গলবার ৫ ডিসেম্বর, ২৩ ইং দুপুর সাড়ে ১২ টায় রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামান। মতবিনিময় সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ন্যাশনাল পিপলস পার্টির সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল হামিদ বলেন, সাধারন মানুষের অধিকার নিশ্চিতকল্পে এবং সরকারের সকল উন্নয়ন ও সেবার সুফল যেন মানুষ পেতে পারে সে লক্ষ্যে কাজ করার উদ্দেশ্য নিয়েই তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তার দল সবসময় সাধারন মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে উল্লেখ করে আব্দুল হামিদ বলেন, সাতক্ষীরা জেলার চারটি আসনের মধ্যে তার দলের পক্ষে তিনজন প্রার্থী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি সাতক্ষীরা-৩ আসনের সকল জনগনের প্রতি তার সালাম পৌছে দিয়ে সকলের কাছে দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন। এসময় সাংবাদিক আর.কে.বাপ্পা, কার্য্যনির্বাহী সদস্য দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক রুহুল আমিন মোড়ল, কার্য্যনির্বাহী সদস্য কে.এম রেজাউল করিম, কোষাধ্যক্ষ আবির হোসেন লিয়ন, কার্য্যনির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম আলম, সাংবাদিক মজনুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তারেক মনোয়ার, রিপোটার্স ক্লাবের সদস্য শহিদুল ইসলাম, মহিউদ্দীন আহম্মেদ, সিদ্দিকুর রহমান, আশরাফুল আলম বাদলসহ এনপিপি দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ