নিজস্ব প্রতিবেদকঃ নগরীর আড়ংঘাটা থানাধিন তেলিগাতী বাইপাসের খুলনাগামী চলন্ত ট্র্রাকে পেট্টোল বোমা নিক্ষেপের ঘটনায় আড়ংঘাটা থানার এস আই মো. জাকিরুল ফিরোজ বাদী হয়ে নাশকতার মামলা করেছেন(মামলা নং-২ তাং-২/১১/২৩)। মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক মো. রকিবুল ইসলাম বকুল(৪৮), মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা(৬৫), সদস্য সচিব শফিকুল আলম তুহিন(৫৫), খানজাহান আলী থানা বিএনপির আহবায়ক কাজী মিজানর রহমান, আটরা গিলাতলা বিএনপির আহবায়ক শেখ আব্দুস সালাম, দৌলতপুর থানা জামায়াতের আমীর ডা. গোলাম কিবরিয়াসহ বিএনপি-জামায়াতের ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৪০/১৫০জনকে আসামী করা হয়েছে। মামলায় আড়ংঘাটা থানা পুলিশ ৬জনকে আটক করেছে বলে পুলিশ জানিয়েছে।
মামলার এজাহার সুত্রে জানাগেছে, বিএনপি জামায়াতের তিন দিনের অবরোধ চলাকালে গত ১ নভেম্বর বিকাল ৫টা ১০ মিনিটের সময় সার বোঝাই একটি ট্র্রাক (খুলনা মেট্রো ট-১১-১৮৭১) খুলনা মংলা বাইপাস সড়কের আড়ংঘাটা থানাধিন তেলিগাতী হালদারঘাটস্থ আকুঞ্জি ভান্ডার নামক গোডাউনের সামনে পৌছালে জামায়াত-বিএনপির মিছিলের মধ্যে থেকে ট্রাকটিকে লক্ষ করে পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে। পেট্রোল বোমা ও ককটেল বিষ্কোরিত হয়ে ট্রাক ড্রাইভার মো. আল আমিন হোসেন(৪০)এর শরীর ঝলসে যায়। তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এ সময় ট্রাকটির ক্ষতি সাধন হয়। এ ঘটনায় বিএনপি-জামায়াতের ৩৭জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ১৪০/১৫০জনকে আসামী করে নাশকতার মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হলো দৌলতপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম(২৪) মো. আলিমুল মোড়ল(৩৯), শেখ লেলিন(৫৫), মো. সাহেদ হাসান মোড়ল(২২), মো. জাহেদ মোড়ল(২২), মো. ইসরাফিল শেখ(৫০), বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক মো. রকিবুল ইসলাম বকুল(৪৮), মহানগর বিএনপির আহবায়ক এ্যাড শফিকুল ইসলাম আলম মনা(৬৫), মহানগর বিএনপির য্গ্নু আহবায়ক তরিকুল ইসলাম জহির(৫১), মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন(৫৫), মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক বদরুল আনাম খান(৪৮), আড়ংঘাটা থানা বিএনপির আহবায়ক মোতলেবুর রহমান মিতুল(৩৪), আড়ংঘাটা থানা বিএনপির যুগ্ন আহবায়ক এস এম তরিকুল ইসলাম(৪৫), দৌলতপুর থানা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক শেখ মো. ইউনুচ আলী(৩৫), মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক শেখ সাদি(৩৮), মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক খন্দকার হাসানুল ইসলাম নিক(৪২), মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি(৪৫), খানজাহান আলী থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান মিজান(৪০), খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক বিল্লাল শেখ(৩৭), আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক শেখ আব্দুস সালাম, দৌলতপুর থানা জামায়াত আমীর সৈয়দ গোলাম কিবরিয়া, জামায়াত নেতা আজিজুর রহমান স্বপন, দেয়ানার মো. আশরাফ শেখ, দৌলতপুর থানা বিএনপির সভাপতি মো. মুরশীদ কামাল(৫৫), হাফিজুর রহমান(৫২), বিএনপি নেতা আহাদুল হক টুটুল(৫৬), দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন(৪৮), দৌলতপুর থানা বিএনপির সহ-সভাপতি খসরুজ্জামান(৪৮), সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবকদলের সভাপতি ইকরামুল হক হেলাল(৪২), দৌলতপুর ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আনছার আলী(৬০), জামায়াত নেতা রব্বানী শেখ(২৬), ১৪নং ওয়ার্ড জামায়াতের আমীর মোনতাজুর রহমান(৬৫), জামায়াত নেতা বোরহান শেখ(৩৮), জামায়াত সদস্য ডাক্তার কামাল হোসেন(৫০), বিএল কলেজের সাবেক শিবির সভাপতি এ্যাড, জাকির হোসেন(৫০), ১৯নং ওয়ার্ড বিএনপির আহবায়ক (সদর থানা) আশফাকুর রহমান কাকন(৪৮), মহানগর বিএনপির সদস্য আফসার উদ্দিন গাজী(৫৫)সহ আরো অজ্ঞাত ১৪০/১৫০জনকে আসামী করা হয়েছে।
আড়ংঘাটা থানার এস আই মামলার তদন্তকারী কর্মকর্তা লুৎফুল হায়দার জানায়, বাইপাসের নাশকতার মামলায় এজাহার ভুক্ত দৌলতপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম(২৪) মো. আলিমুল মোড়ল(৩৯), শেখ লেলিন(৫৫), মো. সাহেদ হাসান মোড়ল(২২), মো. জাহেদ মোড়ল(২২),সানাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবকদলের সভাপতি ইকরামুল হক হেলাল(৪২)সহ ৬জনকে গ্রেফতার করা হয়েছে।

0 মন্তব্যসমূহ