সুন্দরবনের বাঘের আক্রমণে কাউসার গাইন (২৭) নামে এক মৌয়াল নিহত হয়েছেন। আব্দুল্লাহ আল মামুন শনিবার (২১মে) সুন্দরবনের নোটাবেকি এলাকায় এই ঘটনা ঘটে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নটাবেকীর ফরেস্ট অফিসের নিয়ন্ত্রণাধীন খেজুরদানা এলাকায় বাঘের আক্রমণে এক মৌয়াল নিহত হয়েছে। গতকাল আনুমানিক সকাল দশটায় এই ঘটনা ঘটে। ঘটনার পর সাথে থাকা সহযোগীরা অনেক চেষ্টা করেও উদ্ধার করতে পারেনি কাওছারের লাশ। শেষমেষ ব্যর্থ হয়ে মোবাইল ফোনের মাধ্যমে লোকালয়ে খবর পাঠান। খবর পেয়ে বন বিভাগ ও স্থানীয়রা আজ সকাল সাড়ে ৯টায় ২৫ জনের একটি দল দুর্ঘটনা কবলিত এলাকা থেকে নিহত কাউছারের লাশ উদ্ধারের জন্য রওনা দিয়েছে বলে জানা যায়।

0 মন্তব্যসমূহ