রুহুল আমিন,ঈশ্বরগঞ্জ প্রতিনিধি- ময়মনসিংহঃ
,ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নে ফ্রান্সে সরকারি পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) ব্যঙ্গচিত্র প্রদশর্নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার শতশত মানুষ অংশ নেয়।
আল্লাহু আকবর,নারায়েতকবিরে মুখরিত হয়ে যায় সমাবেশস্থল।
ফ্রান্সের পণ্যে বয়কট,আমরা নবী(সাঃ) কে ভালবাসি সহ বিভিন্ন পোস্টারে ছেয়ে যায় বিক্ষোভ মিছিল।
বিক্ষোভ সমাবেশে ফ্রান্সের প্রসিডেন্ট ম্যাক্রোর কুশপুতুল পুড়ানো হয়,জুতা মারা হয় ম্যাক্রোর মুখে।
বিক্ষোভ সমাবেশে বিভিন্ন উলামায়ে কেরাম বক্তব্য রাখেন।

0 মন্তব্যসমূহ