Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপসায় রবি মৌসুমে’র বীজ ও সার বিতরণী উদ্বোধন




এম মুরশীদ আলী : “কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্য সঙ্গে নিয়ে কৃষি সম্প্রসাণ অধিদপ্তর আয়োজনে, রূপসায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের (২০২৩-২৪) বিনামূল্যে রবি মৌসুমে’র বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন গত ২ নভেম্বর, সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র অনুষ্ঠিত হয়। 

উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা। 
 
রূপসা উপজেলায় সদ্য যোগদান কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে স্বাগতা বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপ সহকারি কৃষি কর্মকর্তা নীতিশ চন্দ্র বালা, মোঃ সোহেল রানা, মোঃ মুজাহিদুর রহমান, মোঃ রাজু আহম্মেদ, দেবাশীষ কুমার দাস, সমির কুমার ঘোষ, সোহেব তরিকুল্লাহ, মিলি বেগম, আফরোজা মুমু বেগম, প্রমিলা বালা প্রমূখ। সভায় শেষে শত শত কৃষকের মাঝে বীজ ও সার দেওয়া শুরু হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ