Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

প্রধানমন্ত্রী'র আগমন উপলক্ষে রূপসায় সুজা মসজিদে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত



নিজস্ব প্রতিবেদকঃ
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খুলনায় আগমন উপলক্ষে ও তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (২ নভেম্বর) বাদ জহর পূর্ব রূপসার বাগমারা এস এম মোস্তফা রশিদী সুজা জামে মসজিদ ও আলহাজ্ব মুনসুর আহমেদ মাদ্রাসায় এ দোয়া'র আয়োজন করা হয়।
রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ মো. আবু তাহের এর সার্বিক আয়োজনে এ দোয়া অনুষ্ঠিত হয়। 
দোয়া-মোনাজাত পরিচালনা করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সদস্য ও খুলনা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো. শিবাজী ফকির। মিলাদ পরিচালনা করেন মাওলানা মো. জাকির হোসেন সালমান (সিরাজী)। এ-সময় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. আবু সালেহ বাবু, রূপসা উপজেলা মটর শ্রমিক লীগের আহবায়ক মো. ইউছুফ আলী শেখ, উপজেলা যুবলীগের সদস্য মো. আবু আহাদ হাফিজ বাবু, আ'লীগ নেতা মো. ইদ্রিস আলী, মো. জাহাঙ্গীর শেখ, কৃষক লীগ নেতা আলিফ সরদার, যুবলীগ নেতা বিএম সোহেল, সাদ্দাম হোসেন, আলহাজ্ব মো. মাসুদ ফকির, মাওলানা মো. রায়হান উদ্দিন, হাফেজ ও ইমাম মো. মিজানুর রহমান, মাওলানা মামুনুর রশীদ, হাফেজ আবুবকর সিদ্দিক, মো. সাব্বির হোসেন, 
আ'লীগ নেতা মো. হারুন শেখ, ইসারাত হোসেন ইসা,
যুবলীগ নেতা আরাফাত হোসেন সাকিব, ছাত্রলীগ নেতা মো. আশিকুজ্জামান তানভির, শাহারিয়ার হোসেন অন্তু,
যুবলীগ নেতা মো. সোহেল রানা, আল আমিন শেখ, শেখ শহিদুল  ইসলাম, জি এম রাসেল, মো. মোস্তাফিজুর রহমান দিনার, রিপন সরদার, মো. জহির উদ্দিন বাবু, আসাদ শেখ, ইলিয়াস হোসেন, মো. রবিউল মোল্লা, মিল্লাত শেখ প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ