Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ ইকরামুল হক রাজিব নিজস্ব প্রতিনিধি রামপাল সদর ইউনিয়ন, পি.এফ.এ- ০৫ এর বিভিন্ন গ্রামের ৫০ টি হতদরিদ্র পরিবারের উপকারভোগীদের মাঝে কৃষি এবং অ-কৃষি ব্যবসায়ের ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধির জন্য কাদিরখোলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিন করে মোট চার দিন (১৩-১৪ ও ১৭-১৮, জুলাই '২০২২) ব্যাপি প্রশিক্ষণের আয়োজন করে রামপাল এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। উক্ত চার দিন ব্যাপি প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকেন। রামপাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ জাহিদুল রহমান। প্রোগ্রাম অফিসার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রামপাল এপি নিপা সরকার, উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও উক্ত প্রশিক্ষণের মূল লক্ষ্য ও উদ্দেশ্য এ সময় বর্ননা করেন। উক্ত প্রশিক্ষণের মাধম্যে হতদরিদ্র পরিবার গুলো গাভী পালনের পাশাপাশি বাড়ির আঙিনায় সবজি চাষের মাধ্যমে তাদের পরিবারের অর্থনৈতিক চাহিদা পুরণ ও পুষ্টি নিশ্চিত করতে পারবে । উক্ত কার্যক্রমে সহযোগিতা করেন ওয়ার্ল্ড ভিশনের ইউ.পি.জি সহায়তাকারী সুদেব ডাকুয়া ও শুভাশিস রায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ