এস এম রবিউল ইসলাম,
একটা ছেলে আর একটা মেয়ে দু'জন দু'জনকে খুব ভালবাসে..।দুজনের পরিবারের মাঝে তাদের ভালবাসার কথা জেনে যায় । তারপর মেয়ের পরিবারের লোকজনেরা মেয়েটার বিয়ে দেওয়ার জন্য ওঠে পড়ে লেগে যায় । মেয়েটা বিষয়টা অনুভব করতে পেরে একদিন গভীর রাতে ফোন কল করল ।
- মেয়েঃ হ্যালো (ফিসফিসিয়ে)
- ছেলেঃ কি হল এত রাতে আবার!
- মেয়েঃ কয়টা কল দিছি দেখছ ?
- ছেলেঃ হুমমমম..,, 53 টা !! সরি জানু আমি ঘুমাই গেছিলাম। উম্মাহ্.. I LOVE U জানু (সিম্পলি একটা হাসি)
- মেয়েঃ হুমমম (হাসি দিয়ে)... হইছে আর ঢং করতে হবে না ! শুন তোমাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে আগামী 1ঘন্টার মধ্যে ?
- ছেলেঃ কি সিদ্ধান্ত ?
- মেয়েঃ আমাদের সম্পর্কের ব্যাপারে !
- ছেলেঃ আচ্ছা আগে বলবে তো শুনি।
- মেয়েঃ আমার ঘরের মানুষেরা আমার জন্য বিয়ে দেখছে ! তুমি জান তো তোমাকে ছাড়া আমার বেঁচে থাকতে পারব না ।
- ছেলেঃ আরে পাগলী কাঁদছ কেন ? আমি তো তোমাকে কখনোই আমার থেকে দূরে যেতে দিব না। আচ্ছা তাহলে তুমিই বল কি করব ?
- মেয়েঃ চল আমরা বিয়ে করেফেলি ! প্রথমে সবাই একটু রাগকরলেও পরে ঠিক হয়ে যাবে । কি বল ?
- ছেলেঃ হুমমম... বুঝলাম ! কিন্তু আমি তো সবে মাত্র লেখা পড়া শেষ করলাম । আর বিয়ের পর তোমাকে খাওয়াব কি ?
- মেয়েঃ বিয়ের পর সেটা দুজনে ম্যানাজ করে নিব । আচ্ছা তাহলে কালকে রেডি থেক... আমি আসতেছি ...!
- ছেলেঃ ওকে জানু ! I LOVE U SO MUCH.. উম্মাহ..,
- মেয়েঃ I LOVE U TOO. উম্মাহ..
- ছেলেঃ BYE . GOOD NIGHT & TAKE CARE.
-মেয়েঃ BYE & GOOD NIGHT.
পরদিন ছেলেটি ও মেয়েটি একটি কাজী অফিসে গিয় বিয়েকরে । তারপর তাদের সুখের জীবন চলতে থাকে ভালবাসার নীল আকাশের স্বপ্নীল রংধনু দিয়ে । ছেলেটা টিওশনি করত আর বিভিন্ন জায়গায় চাকরির জন্য আবেদন করতে লাগল । ছেলেটি আর মেয়েটি দুজনেই চাইল যে তাদের আয় বাড়ার পরেই যেন তাদের পরিবারে নতুন কেউ আসে ।
একদিন ছেলেটি টিওশনিতে যাচ্ছিল তখন ট্রাকের চাপায় তার শরীরের বেশ ক্ষতি হয় ! তারপর হসপিটালে মেয়েটা যায় এবং সে তার সবকিছু (অলংকার , দামী কাপড় ইত্যাদি) বিক্রি করে দিয়ে তার প্রিয় মানুষটার সুস্থতার জন্য টাকা জোগাড় করে । তারপর এভাবে কিছু যাওয়ার পর সব টাকা শেষ হয়। টাকার অভাবে তার স্বামীর ঔষুধ কিনে আনতে পারে না ।
তারপর মেয়েটা তার বাবার কাছে যায় । কিন্তু তার বাবা ফিরিয়ে দেয় । সে হতাশ হয়ে একটা পার্কে বসে থাকে নিরাশ হয়ে । ঠিক ঐ সময় কিছু বদমাইশ ছেলে মেয়েটার পরিস্থিতি বুঝে টাকার বিনিময় খারাপ প্রস্তাব দেয় ! কিন্তু মেয়েটি তার জীবনের চেয়ে প্রিয় মানুষটিকে বাঁচানোরজন্য রাজী হয়ে যায় ! কিছুদিন পর মেয়েটির স্বামী সুস্থতা লাভ করে । তারপর মেয়েটা নিজের বিবেকের কাছে হের যায় এবং তার স্বামীর জন্য একটা চিরকুট রেখে যায়...
আমাদের পরিবার বড় হয়ে গেছে কিন্তু সে যে তোমার আমার নয় ! তাই নিজেকে আজ তোমার আমার ভালবাসায়ই বিলিয়ে দিয়ে দুনিয়া থেকে চলে গেলাম !!!!

0 মন্তব্যসমূহ