Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দেবহাটায় পুলিশী অভিযানে ২টি চোরাই ভ্যানগাড়িসহ ২ চোর আটক

সাতক্ষীরা জেলা প্রতিনিধি দেবহাটা থানায় পুলিশি অভিযানে ভ্যানগাড়ী চুরির ৬ ঘন্টার মধ্যে ২জন চোর গ্রেফতার ও চোরাই ২ টি ভ্যানগাড়ী উদ্ধার হয়েছে। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খান ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় চোরাই মালামাল উদ্ধার অভিযান পরিচালনাকালে ইং ১৭/০৭/২০২২ তারিখ, দিবাগত রাত এসআই(নিঃ) আসিফ মাহমুদ, এসআই (নিঃ) নূর মোহাম্মাদ মোস্তফা, এএসআই(নিঃ) শামীম হোসেনসহ সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন উত্তর সখিপুর গ্রাম থেকে ১. শাহাজান আলী (৩৬), পিতা- আবুল কাশেম, গ্রাম- কাশিবাড়ী, থানা- শ্যামনগর, জেলা -সাতক্ষীরাকে রাত্র অনুমান ১টার দিকে গ্রেফতার করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে অপর আসামী ২। আবু সাঈদ (২৫), পিতা- আব্দুর রউফ , গ্রাম- জোগিন্দনগর(ছোট কুপট), থানা- শ্যামনগর, জেলা -সাতক্ষীরাকে ইং-১৮/০৭/২২ তারিখ রাত্র অনুমান ২টা ৩০ মিনিটের দিকে আশাশুনী থানার প্রতাপনগর ইউপির ত্রিমোহনী গ্রাম থেকে গ্রেফতার করা হয়। আসামীদেরকে ইং- ১৮/০৭/২২ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ