Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

পদ্মা সেতুর সুফল একে একে চালু হচ্ছে দির্ঘদিন ধরে বন্ধ থাকা খুলনার বেসরকারী জুট মিল

 
  
সাইফুল্লাহ তারেক, আটরা গিলাতলা প্রতিনিধি ঃ পদ্মা সেতু শুধু উন্নত যোগাযোগ ব্যবস্থাই সৃষ্টি করছে তা নয়, সেতুকে ঘিরে দক্ষিন পশ্চিম অঞ্চলে গড়ে উঠছে সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন কলকারখানা।বলা যায়, পদ্মা নদী বিচ্ছিন্ন করে রেখেছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোকে আর যোগাযোগ ব্যবস্থার কারণেই গড়ে ওঠেনি কোন ধরনের শিল্প প্রতিষ্ঠান। ফেরিতে পাড়ি দিতে হয় প্রমত্তা পদ্মা। এর ফলে দিনের পর দিন ঘাটে বসে থাকা, পণ্য নষ্ট হয়ে যাওয়া, শিপমেন্ট বাতিল হওয়াসহ নানা ভোগান্তি পোহাতে হয়। সেজন্যই শিল্প মালিকদের ছিল না কোন আগ্রহ।  নতুন করে  সৃষ্টি হচ্ছে বেকারদের নতুন নতুন কর্মসংস্থান। ফলে প্রসার ঘটবে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে, সুফল মিলবে জাতীয় অর্থনীতিতে। আর এতেই  ভাগ্য পরিবর্তনের  স্বপ্ন বুনছেন খুলনার  নানা শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে বছরের পর বছর বন্দ থাকা বেসরকারী জুট মিলের শ্রমিকরা। তাদের মতে- পদ্মা সেতু তাদের জন্য শুধু আশীর্বাদই নয়, বরং নতুনভাবে বেঁচে থাকার প্রেরণা যোগাবে এই সেতু। কারণ, এই সেতুর ফলে মানুষের কর্মসংস্থান হবে। বন্দথাকা কলকারখানাগুলি পুনরায় চালু হবে ফলে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন তারা।ইতোমধ্যে খুলনার অনেক ব্যক্তিমালিকানা জুট মিলের মালিকরা  নতুন করে মিল চালুর উদ্যোগ নিয়েছেন। কেউ কেউ আবার গড়ে তুলছেন নতুন নতুন কারখানা। যেখানে প্রচুর কর্মসংস্থান হবে। এতে একসময়ে যেখানে খুলনায় শিল্পকারখানা থাকলেও তা বন্দ হয়ে গিয়েছিলো, সেখানে এখন পদ্মা সেতু হওয়ায় নতুন করে কলকারখানার চাকা ঘুরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেই সঙ্গে তৈরি হবে শিল্পায়নের নতুন ক্ষেত্র। সরকারী  পাটকলগুলোর কারণেই খুলনার পরিচিত ছিল শিল্পনগরী হিসেবে। সোনালি আঁশের সেই বুনন বন্ধ হয়েছে। দুই বছর আগে থেমে গেছে সব পাটকলের চাকা। আটরা  মিরেরডাঙ্গা শিল্প এলাকার  বেসরকারী জুট মিলগুলিতে শুনশান নীরবতা। বেসরকারী পাট, সুতা বস্তকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এর সাধারন সম্পাদক গোলাম রসুল খান বলেন  ছোট-বড় মিলিয়ে আটরা মিরেরডাঙ্গা শিল্প এলাকার ৯ টি কল-কারখানা ছিল। প্রায় ৬০ হাজার এর  অধিক শ্রমিক এসব কারখানায় কাজ করতেন। একের পর  এক কারখানা বন্ধ হওয়ার কারণে শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন ।  বর্তমানে পদ্মা সেতুকে ঘিরে আবারও আশায় বুক বাঁধছেন শিল্প নগরী খুলনার বেকার হয়ে পড়া শ্রমিকরা ।খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন  পদ্মা সেতুর ফলে পুনরায় শিল্পনগরী হিসাবে প্রান ফিরে পাবে খুলনা । তিনি আরও বলেছেন, পদ্মা সেতু উদ্বোধনের পর এই জেলায় নতুন করে উন্নয়নের মাত্রা যুক্ত হবে। নতুন করে প্রাণের সঞ্চার হবে। নতুন করে আবার এই খুলনা শহর জেগে উঠবে। ইতিমধ্যে মিরেরডাঙ্গা শিল্প এলাকার সোনালী জুট মিলটি নতুন করে চালু হয়েছে, শিরোমনি শিল্প এলাকার দির্ঘদিন বন্দ থাকা জুট স্পিনার্স মিলটি পুনারায় চালু করার জন্য মিল কতৃপক্ষ মিলের মেইনটেন্স এর কাজ  শুরু করেছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ