আঃ রাজ্জাক শেখঃ
রূপসায় তাপস পাল(৪৪) নামে এক দিনমুজুর গলায় রশি দিয়ে আত্নহত্যার ঘটনা ঘটেছে।
সে টিএসবি ইউনিয়নের গিলাতলা গ্রামের মৃত :গোপাল পালের ছেলে।পরিবার সূত্রে জানাগেছে,দীর্ঘদিন ধরে পারিবারিক ভাবে মানসিক যন্ত্রণায় ছিলেন। শুক্রবার(১জুলাই)
সকালে নিজ বরাজে কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়।
দুপুরে বাড়িতে খেতে না আসায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে ফিরে আসে।
পরে তাপসের চাচাত ভাই আশিষ পাল বাগানে খুজতে গিয়ে দেখতে পাই একই গ্রামের নব আশ এর বাগানের কড়াই গাছের সাথে নিজ গামছা গলায় দিয়ে ঝুলে আছে। নিহতের ভাইয়ের চিৎকারে আশপাশের লোকজন উক্ত স্থানে গিয়ে তাপসকে ঝুলে থাকতে দেখে পুলিশ কে খবর দেয়। থানা পুলিশের অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্বার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য প্রস্তুত করেন।
নিহতের ১বছর বয়সের একটি ছেলে রয়েছে। তবে স্ত্রীর উপর অভিমান করে সে আত্নহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা জানায়।
তার স্ত্রী বাবার বাড়িতে যাবার পর আর ফিরে আসবে না বলে তাপসকে জানিয়ে দেয়। সেই কষ্টে আত্নহত্যা করেছে বলে নিহতের ভাই গৌর জানায়।
থানা পুলিশের অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে বাগানের মধ্যে থেকে তাপস নামে এক ব্যক্তির লাশ উদ্বার করা হয়। তবে জানাগেছে স্ত্রীর উপর অভিমান করে সে আত্নহত্যা করেছে।

0 মন্তব্যসমূহ