সাইফুল্লাহ তারেক ঃ খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন মশিয়ালীতে ২০২০ সালের ১৬ জুলাই রাতে নিরীহ গ্রামবাসীর উপর হামলা করে একই এলাকার জাকারিয়া, জাফরিন ও মিলটন এ তিন ভাইয়ের গুলিবর্ষণে নজরুল ফকির (৬৫), গোলাম রসুল (৩৫) ও সাইফুল ইসলাম (২৭) নিহত হন। এছাড়া আহত হন বেশ কয়েকজন। এঘটনার পর ফুসে ওঠে এলাকাবাসী, ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। গতকাল শুক্রবার মশিয়ালী সন্ত্রাস নির্মুল কমিটির উদ্যোগে সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে বিকাল ৫টায় গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনাস্থলে বিক্ষোভ জনসভা অনুষ্ঠিত হয়। আলহাজ¦ শেখ আলতাব হোসেনের সভাপতিত্বে ও হাফেজ মোঃ মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন মোঃ হামিদ আকুজ্ঞি, শেখ তবিবুর রহমান, সংরক্ষিত ইউপি সদস্য রাজিয়া বেগম, শহীদ পরিবারের সন্তান হাফেজ মাসুম বিল্লাহ, শহীদ গোলাম রসুলের স্ত্রী নাসিমা বেগম, সুমি বেগম, মশিয়ালী ট্রিপল মার্ডার মামলার বাদী সাইদুল শেখ, বাবলু শেখ, মুজিবর রহমান, অলিয়ার রহমান, মকবুল শেখ আবু দাউদ শেখ প্রমুখ।বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, হত্যার প্রায় ২ বছর হলেও আসামীরা জামিনে বেরিয়ে এসেছে, এলাকার নিরীহ মানুষদের হুমকি-ধামকি প্রদান ও একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে , শহীদ পরিবারের সন্তান হাফেজ মাসুম বিল্লার বিরুদ্ধে মিথ্য মামলা দিয়ে এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে এর জন্য যদি এলাকাতে কোন প্রকার বিশৃংখলা সৃষ্টি হয় তার দায় ট্রিপল মার্ডার আসামিদের বহন করতে হবে। অতিদ্রত দ্রত বিচার আইনে আসামীদের সর্বোচ্চ শাস্তি প্রদান এর দাবি জানান এলাকাবাসি। এছাড়া সন্ত্রাসীরা একের পর এক অপকর্ম বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হাতে তাদের কে দমন করার আহবান জানানো হয়। সেটি করা হলে পুনরায় কঠোর আন্দোলন কর্মসুচি ঘোষনার হুমকি দেয়া হয় সভা থেকে। প্রতিবাদ সভা শেষে নিহতদের রুহের মাগফেরাত কামনা ও আহত সকলের সুস্থ্যতা কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

0 মন্তব্যসমূহ