Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

নারীদের রাজনৈতিক প্রক্রিয়ায় কার্যকর অন্তর্ভুক্তিকরণের নাগরিক সচেতনতা কার্যক্রম সভা অনুষ্ঠিত




নাহিদ জামান, নিজস্ব প্রতিনিধিঃ

রূপান্তরের আয়োজনে রূপসা উপজেলার ৫ নং  ঘাটভোগ ইউনিয়ন পরিষদ  মিলনায়তনে নারীদের রাজনৈতিক প্রক্রিয়ায় কার্যকর অন্তর্ভুক্তিকরণের নাগরিক সচেতনতা কার্যক্রম সভা আজ ১৬ মে সোমবার সকাল ১১ টায় ইউপি সদস্য বিনোদিনী পালের সভাপতিত্বে, ঘাটভোগ ইউনিয়নের অপরাজিতা নেটওয়ার্কের সদস্য মাধুরী সরকারেরর পরিচালনায় অনুষ্ঠিত হয়। 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা অহিদুজ্জামান  মিজান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলাইপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আল মামুন । চাঁদপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দাস, ইউপি সদস্য সুকুমার বৈরাগী, স্বপ্না রানী পাল, আইরিন আক্তার, নারীনেত্রী জেসমিন বেগম, দীপিকা রানী দাস , জুনু বিশ্বাস ,ফাতেমা ইয়াসমিন বুলু, বিনোদ কুমার, অশোক কর্মকার, রূপান্তরের অপরাজিতা প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর খন্দকার জিলানী হোসেন, জেলা প্রকল্প অফিসার মিতা মজুমদার, অপরাজিতা প্রকল্পের রূপসা উপজেলা সমন্বয়কারী আজিজুল হক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ