মোঃ ইকরামুল হক রাজিব:
সমাজ সেবায় অসামান্য অবদানের জন্য মোংলার গর্ব, পি,ডি,এম ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী দিপংকর মৃধা দিপু’কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৬ মার্চ) বেলা ১১ টায় মোংলার চাঁদপাই তার বাস ভবনে মোংলা টাইমস পরিবারের পক্ষ থেকে সস্মাননা স্মারক প্রাদন করা হয়। এ সময়
উপজেলা যুবলীগের ক্রিড়া সম্পাদক মোঃ দুলাল ফকির, মোঃ মোহাসিন ফকির, মোংলা টাইমস'র চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, সম্পাদক মোঃ বায়জিদ হোসেন, নিউজ এডিটর মোঃ আলামিন শেখ, সংবাদ উপস্থাপক জজ ইদ্রিস ইমন, পি,ডি এম ফাউন্ডেশনের সদস্য শুভ বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দিনমজুর, রিকশা-ভ্যান চালক অসহায়, হতদরিদ্র ছিন্নমূল মানুষ সহ বিভিন্ন পেশার নিম্ন আয়ের শ্রমজীবী মানুষদের সহায়তা করে আসছে
আমেরিকা প্রবাসী, সমাজ সেবক দিপংকর মৃধা (দিপু)।
পি,ডি,এম ফাউন্ডেশনের পক্ষ থেকে মানুষের কর্মসংস্থানের পাশাপাশি মানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করেছে। বিশেষ করে বিভিন্ন দুর্যোগের সময় অসহায় দরিদ্রদের সাহায্য করেছে পি,ডি,এম ফাউন্ডেশন। ২০২০ সালে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে মোংলা সহ পার্শবর্তি উপজেলাতে
খাদ্য সামগ্রী সহ স্বাস্থ্য সামগ্রী প্রদান এবং মোংলার বিভিন্ন অঞ্চলের হত দরিদ্র মানুষের মাঝে নগত অর্থ দেয় পি,ডি,এম ফাউন্ডেশন। এর আগে বিভিন্ন সামাজিক সংগঠন, হযরত পীর মেছেরসাহ্ (রঃ) মাজার দরবার শরীফ'র খাদেম দের পক্ষ থেকে, উত্তর চাঁদপাই ব্রাদার্স ইউনিয়ন, আলোর সাথে আলোর পথে সবশেষ মোংলা টাইমস পরিবার এর পক্ষ থেকে দেয়া হয়েছে সস্মাননা স্মরক। বুদ্ধিমত্তা, সৃজনশীল ও শ্রম সাধনায় দিপঙ্কার মৃধা (দিপু) নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন আলোকিত মানুষ হিসেবে। সমাজের দারিদ্র, অসহায়, অসচ্ছল দের কর্মসংস্থান সৃষ্টি অগ্রজাত্রায় তিনি অসামান্য অবদান রাখছেন। প্রিয় প্রজন্মের উচ্চতর মানসম্পন্ন শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন, আর্ত মানবতার সেবা প্রদান ও শান্তির জন্য নিরলসভাবে নিবেদিত এই মানুষটি মহতী প্রয়াসের স্বীকৃতিতে মোংলা টাইমস পরিবার দিপঙ্কার মৃধা'র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

0 মন্তব্যসমূহ