Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

উপকূলবর্তী পাইকগাছা সোলাদানার জরাজীর্ণ বেঁড়িবাঁধ সংস্কার কাজের তদারকি করেন-- এমপি বাবু



পাইকগাছা অফিস

অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)'র আওতায় কর্মহীন মৌসুমে 
 স্বল্পমেয়াদী কর্মসংস্থানের মাধ্যমে কর্মক্ষম দুস্থ পরিবারগুলোর সুরক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই প্রকল্পটি হাতে নেয়। সেটি বাস্তবায়নে
তৃনমূল পর্যায়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে করছে স্থানীয় জনপ্রতিনিধিরা। তারই অংশ হিসাবে সোমবার দুপুরে উপকূলবর্তী পাইকগাছা সোলাদানা ইউনিয়নের ভেকটমারী, চারবান্দা সহ বিভিন্ন জরাজীর্ণ রাস্তা পরিদর্শন করেন এবং ইজিপিপি'র আওতায় রাস্তা, বেঁড়িবাঁধ সংস্কার কাজের তদারকি করেন খুলনা -৬ (পাইকগাছা-কয়রা)'র সংসদ সদস্য  মোঃ আক্তারুজ্জামান বাবু। তদারকি কালে 
খুব দ্রুতই ইউনিয়নবাসীকে বাকী রাস্তা  সংস্কার করার আশ্বাস দেন এ জনপ্রতিনিধি। 
৪০ দিনের কর্মসূচির কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সোলাদানা ইউপি চেয়ারম্যান
আব্দুল মান্নান গাজী, আওয়ামীলীগনেতা ও উপজেলা পুলিশিং ফোরামের সভাপতি মোঃ দাউদ শরীফ, সাবেক যুবলীগনেতা
এম এম আজিজুল হাকিম, বিএম আরেফিন, কেডি বাবু, নূর ইসলাম মল্লিক, হাফিজুর গাজী, দিপংকর মন্ডল,  রামপ্রসাদ,ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, মোঃ রমজান সরদার , অহিদুর, রসুল, জাহাঙ্গীর শিকারী, আলম, মতিয়ার মিস্ত্রি, রেজাউল গাজী, সাহাজদ্দী, মান্দার, মাহবুব, তাজমিন, বাহারুল, মাসুম মোড়ল, আতাউর, রহমান, মারুফ, ইনাম সুলতান, আবদুল্লাহ সরদার সহ স্থানীয় এলাকাবাসী।


((ছবির ক্যাপসন)) 
উপকূলবর্তী পাইকগাছার ভেকটমারীতে
ইজিপিপি'র কর্মসুচির আওতায় জরাজীর্ণ বেঁড়িবাঁধ সংস্কার কাজের তদারকি করেন খুলনা -৬ (পাইকগাছা-কয়রা)'র সংসদ সদস্য  মোঃ আক্তারুজ্জামান বাবু।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ