Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উর্দ্ধগতির প্রতিবাদে খুলনা উত্তর জেলা শাখার উদ্যোগে শিরোমনিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ



সাইফুল্লাহ তারেক   ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা উত্তর জেলা শাখার উদ্যোগে ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উর্দ্ধগতির প্রতিবাদে এক বিক্ষোভ  মিছিল ও সমাবেশ  গতকাল সন্ধায় খুলনা যশোর মহাসড়কের শিরোমনিতে  অনুষ্ঠিত হয়। মিছিল উত্তর সমাবেশে বক্তৃতা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে  ইসলামি খুলনা উত্তর জেলা শাখার সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, জেলা সহকারি  সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, মিয়া গোলাম কুদ্দুস, এ টি এম গউসুল আযম হাদি, মোঃ আমিনুল ইসলাম, আশরাফুল আলম, সৈয়দ হাছান মাহমুদ টিটো,  আব্দুল আলিম,গাজী মামুন মোর্শেদ সহ নেতৃবৃন্দ। মিছিল উত্তর সমাবেশে বক্তৃতায় নেতৃবৃন্দ   ভোজ্যতেলসহ নিত্যব্যবহার্য দ্রব্যের  ঊর্ধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের কাছে জোর দাবি জানান। অন্যথায় ব্যর্থ এ সরকারের বিরুদ্ধে জনগনকে সাথে নিয়ে  দূর্বার গন আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারী উচ্চারন করেন । এছাড়া জামায়াত  নেতৃবৃন্দ ১১৬ জন আলেমের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে দুদকের কাছে তদন্ত করার যে সুপরিশ করা হয়েছে তার তীব্র নিন্দা জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ