Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

আটরা গিলাতলা ইউনিয়নে মানবপাচার প্রতিরোধ কমিটির সদস্যদের ভূমিকা ও দায়িত্ব শীর্ষক ওরিয়েন্টেশন" নামক কার্যক্রম

 
সাইফুল্লাহ তারেক 

উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় ও সুইজারল্যান্ডের অর্থায়নে অগ্রগতি সংস্থা কর্তৃক বাস্তবায়িত আশ্বাস প্রকল্পের "ইউনিয়ন মানবপাচার প্রতিরোধ কমিটির সদস্যদের ভূমিকা ও দায়িত্ব শীর্ষক ওরিয়েন্টেশন" নামক কার্যক্রম  খুলনা জেলার ফুলতলা উপজেলার আটরা-গিলাতলা ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়। কার্যক্রমে ইউনিয়ন মানবপাচার প্রতিরোধ কমিটির সদস্যরা তাদের নিজ নিজ জায়গা থেকে মানবপাচার প্রতিরোধ কাজ করার পাশাপাশি পাচারের শিকার নারী ও পুরুষদের আশ্বাস প্রকল্পের সাথে যুক্তকরনে সার্বিক সহযোগিতা করবে বলে অঙ্গীকার করে। এছাড়াও মানবপাচার প্রতিরোধ কমিটির সদস্যরা তাদের দায়িত্ব ও কর্তব্যগুলো সঠিকভাবে বাস্তবায়নের জন্য একটা এ্যাকশান প্লান তৈরি করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতির দায়িত্ব পালন আটরা-গিলাতলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের সচিব,   ইউপি সদস্য সংরক্ষণ ইউপি  সদস্যা সহ কমিটির বিভিন্ন ক্যাটাগরির সদসবৃন্দ এবং অগ্রগতি সংস্থার আশ্বাস প্রকল্পের খুলনা জেলার কর্মকর্তা মঈন উদ্দিন আহমেদ ও সোস্যাল মোবিলাইজার সবুজ জোর্দ্দার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অগ্রগতি সংস্থার আশ্বাস প্রকল্পের মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার মো: জিয়াউল ইসলাম ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ