Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বরিশালে যথাযথ মর্যাদায় জাতির জনকের জন্মদিন উদযাপন



শম্পা ধর,বরিশাল প্রতিনিধিঃ
আজ ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০১তম জন্মদিন ও শিশুদিবস।
এই দিনটিকে ঘিরে বরিশালে নানা আয়োজন করা হয়।বিভিন্ন আলোকসজ্জায় সজ্জিত হয় পুরো নগরী। সকাল ৯টায় নগরীর অশ্বিনীকুমার টাউনহলে বরিশাল বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট,বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন  বিভিন্ন আয়োজন করেন।বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতি স্থাপন করে সেখানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ সকলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
অপরদিকে  একই সময় জেলা প্রশাসকের আয়োজনে নগরীর বান্দরোডস্থ বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিভায়গীয় কমিশনার রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, বরিশাল জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার,পুলিশ কমিশনার সহ সরকারের বিভিন্ন পর্যায়ের সদস্য ও সংস্থার সদস্যবৃন্দ।
এরপর সকাল ১০টার দিকে নগরীর সোহেল চত্বরে আওয়ামীলীগ এর কার্যালয়ের সামনে অস্থায়ী ভাবে স্থাপিত  জাতির জনক বঙ্গবন্ধু ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক  ও সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামীলীগ এর সভাপতি এ্যাড. জাহাঙ্গীর হোসেন, সাবেক সাংসদ জেবাবুন্নেসা আফরোজ হিরণ সহ দলের বিভিন্ন নেতৃবৃন্দ।
অন্যদিকে বরিশাল প্রেসক্লাবের সদস্যরা  শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব বরিশাল  সংলগ্ন বঙ্গবন্ধুর ভাস্কার্যে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ