Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপসায় বঙ্গবন্ধুর ১০১ তম জন্মদিন ১০১ পাউন্ড কেক কেটে বিরল দৃষ্টান্ত স্থাপন




নাহিদ জামান, রূপসা প্রতিনিধি

রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্ম দিন উপলক্ষ্যে ১০১ পাউন্ড কেক কেটে আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেন।
আজ ১৭ মার্চ বুধবার সকাল ১১ টায় শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ ভবনে জমকালো পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবং ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে কেক বিতরণ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেন। অনুষ্ঠানে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী, বলেন অধিকার আদায়ে শেখ মুজিব ছিলেন আপোষহীন নেতা। তার ছোট বেলা থেকেই প্রতিবাদী নেতৃত্বের মাধ্যমে অনেকেই বুঝতে পেরেছিলেন এই ছেলেই একদিন দেশের কর্ণধার হবে। তিনি আরো বলেন ৭ মার্চের ঐতিহাসিক ভাষনে সারাদেশের জনসাধারণ ঝাপিয়ে পড়েছিল একটি পতাকা, একটি দেশের মানচিত্র ছিনিয়ে আনতে। কিন্তু দুস্কৃতকারীরা তার লালিত স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দিয়েছিল। নিভে গিয়েছিল একটি জাতি, একটি দেশ। অবশেষে তারই তনয়া শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে বিশ্বের উন্নত রাষ্ট্রের দিকে। 
শ্রীফলতলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ইসহাক সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম বিশ্বাস, সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমান। প্যানেল চেয়ারম্যান সরদার কামরুল হাসানের পরিচালনায় বক্তৃতা করেন বাসুদেব রায় চৌধুরী, মোকছেদ আলী মল্লিক, শেখ সাইদুর রহমান, মল্লিক শাহনেওয়াজ কবীর টিংকু, শামসুল হক লালা, মিহির পাল, আলম হাওলাদার, ফরহাদ সরদার, শিরিনা আক্তার, আয়শা আক্তার রিপা, রাবেয়া সুলতানা, আমিরুল ইসলাম সাগর, কামাল হোসেন লেলিন, জাফর সরদার প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ