Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দেবহাটায় মুজিববর্ষে গৃহহীনদের ঘরের চাবি হস্তান্তর করলেন সচিব শফিকুল আহম্মদ




আব্দুল্লাহ্ আল মামুন,দেবহাটা প্রতিনিধি :

 দেবহাটায় মুজিববর্ষে গৃহহীনদের ঘরের চাবি হস্তান্তর করলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব শফিকুল আহম্মদ। রবিবার সকাল ১১ টায় দেবহাটা উপজেলার খেজুরবাড়িয়া গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিহীন ও গৃহহীন ব্যক্তিদের মাঝে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার তুলে দেন তিনি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার। প্রধান অতিথি এই এলাকার কৃতি সন্তান পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব শফিকুল আহম্মদ এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন মানবসেবী উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী মানুষের জন্য ভাবেন বলেই আজ এই অসহায় মানুষগুলো সরকারের নির্মিত ঘর পাচ্ছেন। তিনি সকল এলাকার উন্নয়নে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এখন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় একটি উন্নত দেশে পরিনত হতে পারছি। তাই সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডে সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার জন্য তিনি আহবান জানান। পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সঞ্চালনায় মুজিববর্ষে সচিবগনের অর্থায়নে নির্মিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, ইউপি সদস্য সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ