জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালী উপজেলা আ'লীগের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ জানুয়ারি (রবিবার) দুপুরে উপজেলা আ'লীগের কার্যালয়ে উপজেলা আ'লীগের সভাপতি অ্যাডভোকেট এ. কে.এম আব্দুস শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন পিরোজপুর জেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সহ-সভাপতি সুনীল কুন্ডু, সাবেক ভাইস চেয়ারম্যান ও সহ-সভাপতি কামরুজ্জামান মিঠু, সহ-সভাপতি জাকির হোসেন দুলাল, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ সামসুদ্দোহা চানঁ, যুগ্ন-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, যুগ্ন-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল,সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মামুন হোসাইন বাবলু জমাদ্দার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন প্রমূখ।
সভা পরিচালনায় ছিলেন উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন।
উল্লেখ্য, ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি পুরাতন হাসপাতাল মাঠে উপজেলা আ'লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এর প্রায় ১০ মাস পর গত নভেম্বর মাসের শেষ দিকে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হয়।

0 মন্তব্যসমূহ