Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপসায় দবির উদ্দিন মাদ্রাসার ছাত্রের পাশে দাড়ালেন মহাসিন হোসেন পাইক




নাহিদ জামান রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার পাঁচানি দবির উদ্দিন হাফেজিয়া মদ্রাসায় পাঁচানি গ্রামের আমজাদ শেখ তার পুত্র হাবিব শেখ কে হাফেজি পড়ার জন্য মাদ্রাসায় ভর্তি করে দেয়। পিতা মাতার সপ্ন ছেলে হাফেজি পাস করে হাফেজ হবে কিন্তু হটাৎ করে হাবিবের চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হওয়ায় পিতা মাতার সপ্ন শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ডাক্তার বলেছে চোখ অপারেশন করতে ৮০ হাজার টাকার মত লাগবে। কাজদিয়া বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী খুলনা জেলা কৃষকলীগের সম্পাদক মন্ডলির সদস্য  মহাসিন হোসেন পাইক ছেলেটির চিকিৎসার কথা চিন্তা করে তার চিকিৎসার জন্য টাকা যোগাড় করার জন্য কাজদিয়া বাজারর বণিক সমিতির সহ সভাপতি নাহিদুজ্জামান এবং সাধারন সম্পাদক ইসলাম সর্দার কে জানালে বনিক সমিতির সহ সভাপতি নাহিদু্জ্জমান, সাধারন সম্পাদক ইসলাম সর্দার মহাসিন হোসেন পাইক আজ ৩ রা জানুয়ারী রবিবার ছেলেটিকে নিয়ে কাজদিয়া বাজারের সকল দোকানদারদের কাছ থেকে কিছু টাকা উত্তলনের ব্যাবস্থা করে। যে টাকা যোগাড় হয়েছে তাতে তার চিকিৎসা হবে না। গরীব পিতা মাতার সপ্ন ছেলে হাফেজ হবে এই সপ্ন কে পুরন করতে সমাজের  মানুষ যদি এগিয়ে এসে ছেলেটির   চিকিৎসায় ব্যাবস্থা করে। তাহলে দেশ পাবে একজন হাফেজ আর পিতা মাতার সপ্ন হবে পুরন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ