Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

শ্রীপুরে এমএম পরিবহণের এসি বাসের উদ্বোধন



লিখন বিশ্বাস, শ্রীপুর প্রতিনিধিঃ 
এমএম পরিবহণ কোম্পানীর এসি বাসের শুভ উদ্বোধন শুক্রবার করা হয়েছে। মাগুরা -১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি 
প্রধান অতিথি হিসেবে বাসের শুভ উদ্বোধন করেন। বাসটি ঢাকা-শ্রীপুর-লাঙ্গবাঁধ সড়কে
যাতায়াত করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা আলী আহমেদ মাসুদ বিপিএম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি
আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর
রশিদ মুহিত, সদর ইউপি চেয়ারম্যান মােঃ মশিয়ার রহমান, উপজেলা ভাইস
চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা মুক্তিযােদ্ধা কমান্ডের সাবেক
কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল,
পুজা উদযাপন পরিষদের সভাপতি শিশির কুমার শিকদার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য জোটের সভাপতি অপূর্ব মিত্র, উপজেলা ছাত্র লীগের সভাপতি সাজ্জাদ হােসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক
আশরাফ হােসেন পন্টু।
পরিবহনের মালিক ও ঢাকার এসপি হাসপাতালের মালিক সজ্জিত চক্রবর্তী শুভ জানান, পরিবহনটি প্রতিদিন ঢাকা থেকে শ্রীপুর হয়ে লাঙ্গলবাঁধ যাতায়াত করবে।
আমার নিজ এলাকার মানুষের নিশ্চিন্ত ও সাচ্ছন্দময় ভ্রমণের জন্য পরিবহণটি
চালু করা হলাে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ